Pages

Tuesday, May 8, 2012

আইসক্রিম


সিলেটে প্রখর রোদ আর গরম। হযরত চাষনী পীর (রহঃ)-এর মাজার এলাকার এই বানরটি মানুষের কাছ থেকে পাওয়া আইসক্রিম নিয়ে গাছে উঠে যায়। ডালে বসে আয়েশ করে খাওয়া শুরু করে আইসক্রিমটি।

Monday, May 7, 2012

বাচ্চা শালিক


উঁচু জারুল গাছের দুটি ডালের মাঝখানে দড়ি দিয়ে শক্ত করে কলস বেঁধে রাখা। এতে বাসা বেঁধেছে শালিক পাখি। সেখানে ডিম ফুটে শালিকের চারটি বাচ্চারও জন্ম হয়েছে। একটি বাচ্চা বাহিরের আলোতে মুখ বের করে ইতিউতি করছে। চিত্রটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার তালতলা গ্রামের গৌর কৃষ্ণ পালের বাড়ি থেকে তোলা।

Saturday, May 5, 2012

পেঁচা

কাঁঠাল গাছে বসা পেঁচাযুগল
'তোমাকে খুঁজেছি আমি নির্জন পেঁচার মত প্রানে' অনেকটা জীবনানন্দ দাশের কবিতার এই পঙক্তির মতোই কাঁঠালশাখায় ঠায় বসে ছিল একটি পেঁচা। এই নির্জন প্রতীক্ষায় সাড়া দিতেই যেন ১০-১২ দিন পর তার সঙ্গে এসে যোগ দিয়েছে আরেকটি। দুই সপ্তাহ পার হতে চললেও একই স্থানে পেঁচাযুগলর বসে থাকা এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি করেছে।
মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে সাবেক নারী সাংসদ হোছনে আরা ওয়াহিদের বাসার একটি কাঁঠালগাছে স্থির বসে আছে ওই যুগল। বাসার বাসিন্দা মোঃ আব্দুল খালিক বলেন প্রায় ১০-১২ দিন ধরে গাছটির ডালে একটি পেঁচা বসে ছিল। রাত-দিন একই স্থানে একে দেখা যায়। পরে পাশে আরও একটি পেঁচা এসে বসেছে। নতুনটি আসার পর তার মধ্যে প্রানচাঞ্চল্য ফিরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একসময় বর্ষিজুরা পাহাড়সংলগ্ন এলাকায় পেঁচার দেখা মিলত। রাতে তাঁদের ডাক শোনা যেত। এখন লোকবসতি বেড়েছে ও গাছপালা কমেছে। তাই আর আগের মতো পেঁচা দেখা যায় না। 

Friday, May 4, 2012

সমুদ্রে মাছ ধরা

বঙ্গপসাগরের উথাল-পাতাল ঢেউ আর প্রতিকুল আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে মাছ ধরতে যান জেলেরা। এঁদের নৌকা, জাল নেই; আছে জীবনের ঝুঁকি আর হারভাঙা শ্রম। পারিশ্রমিকও স্বল্প। মহাজনের জাল আর ট্রলার নিয়ে এই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা যেন তাঁদের অনিবার্য নিয়তি। কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ২ মে ছবিটি তোলা হয়েছে।  


দ্য স্ক্রিম

text

Thursday, May 3, 2012

প্রতিবাদ


এক তিব্বতীয় ব্যাক্তি নয়া দিল্লীতে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিল সেখানে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সফরের প্রতিবাদস্বরুপ। তার এই ভিন্নধর্মী প্রতিবাদে অবাক হয়ে গেছে বিশ্ববাসী। চিকিৎসকরা জানিয়েছেন যদি সে প্রাণে বেঁচে যায় তাহলে প্রেসিডেন্ট হু জিনতাও এর ভাগ্য ভালো হবে। শহরের একটি কেন্দ্রীয় র্যা লিতে অংশগ্রহণকালে ২৭ বছরের এই ব্যাক্তি গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তার সহযোগী প্রতিবাদকারীদের দ্বারা তাকে সনাক্ত করা হয়েছে। জাম্ফেল ইয়েশি নামক এই ব্যাক্তি ভারতের রাজধানীতেই বসবাস করে। 
প্রত্যক্ষদর্শীরা জানান, কিভাবে সে আগুঞ্জ্বলা শরীরে ব্যাথায় আর্তনাদ করে ছুটে চলছিল আর পিছনে ফেলে যাচ্ছিল কালো ধোঁয়া। একজন প্রতিবাদকারী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছে, র্যা লিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে এক ব্যাক্তি ইয়েশির শরীরে তার কোট ছুড়ে মারে আগুন নেভানোর জন্য। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সে মারাত্মকভাবে আগুনে পুড়েছে। তিব্বতীয়রা তাদের প্রতিবাদ চালাচ্ছে এই বলে যে তিব্বত চীনের অংশ নয়, সেখানে চীনের শাসন চলবেনা। ২০১১ সাল থেকে প্রায় ২৯ জন তিব্বতীয় নিজেদেরকে আগুনে পুড়িয়েছে।

Tuesday, May 1, 2012

মে দিবস


আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস নামেও পরিচিত) মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয়। বেশকিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসাবে পালন করা হয়। এদিনটি সরকারীভাবে ছুটির দিন। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলন রত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়। তবে যুক্তরাষ্ট্র বা কানাডায় এইদিন পালিত হয় না। এ ছাড়া এইদিনে আরও কিছু ঘটনা রয়েছে যা আঞ্চলিক ভাবে হয়তো পালিত হয়। 
পূর্বে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হত, প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা আর সপ্তাহে ৬ দিন। বিপরীতে মজুরী মিলত নগণ্য, শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করত, ক্ষেত্রবিশেষে তা দাসবৃত্তির পর্যায়ে পড়ত। ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন, এবং তাদের এ দাবী কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেয় ১৮৮৬ সালের ১লা মে। কিন্তু কারখানা মালিকগণ এ দাবী মেনে নিল না। ৪ঠা মে ১৮৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। তারা ১৮৭২ সালে কানাডায় অনুষ্ঠিত এক বিশাল শ্রমিক শোভাযাত্রার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এটি করেছিলেন। আগস্ট স্পীজ নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয়। পুলিশবাহিনী তৎক্ষনাত শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে যা রায়টের রূপ নেয়। রায়টে ১১ জন শ্রমিক শহীদ হন। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করা হয়। এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ই নভেম্বর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করা হয়। লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন, অন্যএকজনের পনের বছরের কারাদন্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, "আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপেক্ষা অধিক শক্তিশালী হবে"। ২৬শে জুন১৮৯৩ ইলিনয়ের গভর্ণর অভিযুক্ত আটজনকেই নিরপরাধ বলে ঘোষণা দেন, এবং রায়টের হুকুম প্রদানকারী পুলিশের কমান্ডারকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়। আর অজ্ঞাত সেই বোমা বিস্ফোরণকারীর পরিচয় কখনোই প্রকাশ পায়নি।
শেষ পর্যন্ত শ্রমিকদের "দৈনিক আট ঘণ্টা কাজ করার" দাবী অফিসিয়াল স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবী আদায়ের দিন হিসেবে, পৃথিবীব্যাপী আজও তা পালিত হয়।