Pages

Sunday, May 13, 2012

ডার্ক নামের চিতা



ভারতের অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদের নেহরু চিড়িয়াখানায় নিজের বেষ্টনীর মধ্যে ডার্ক নামের এক আফ্রিকান চিতা। প্রাণী বিনিময় কর্মসূচির আওতায় ডার্কসহ তিনটি চিতাকে কয়েক দিন আগে চেক প্রজাতন্ত্র থেকে হায়দরাবাদের এই চিড়িয়াখানায় আনা হয়েছে।

Saturday, May 12, 2012

জ্যাকারান্ডা


জ্যাকারান্ডা ফুল নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। কারণ ফুলটি অনেকের কাছেই অচেনা। ঢাকাসহ সারা দেশে আছে হাতেগোনা কয়েকটি গাছ। ২০০০ সালের গোঁড়ার দিকে সোহরাওয়াদী উদ্যানের পূর্ব পাশে এবং সড়ক ভবনের প্রবেশপথে দুটি পরিণত গাছ ছিল যা এখন আর নেই। তবে উদ্যানে ছবির হাট লাগোয়া পূর্ব-পশ্চিমে বিস্তৃত পথটির পাশে একটি গাছ দেখা যায়। তা ছাড়া তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গন, ধানমণ্ডি এলাকাসহ রমনা পার্ক ও মিরপুরের উদ্ভিদ উদ্যানেও কয়েকটি গাছ চোখে পড়ে।
এ গাছ অপেক্ষাকৃত কম শীতের দেশগুলোতে ভালো জন্মায়; আমেরিকা, অস্ট্রেলিয়া, স্পেন, পর্তুগাল, ইতালি ও জাম্বিয়ায় বেশ সহজলভ্য। জ্যাকারান্ডা Black Poui নামেও পরিচিত। এই গাছ দেশি নয় জন্ম ব্রাজিলে। 

মে ফুল (চিত্র-১)


মে মাস আসলেই লাল ও হলুদ রঙের অপূর্ব সমন্বয়ে হেসে ওঠে ফুলটি। এ কারণেই হয়তো ফুলটির নাম দেওয়া হয়েছে "মে ফ্লাওয়ার"। ফুলটি বছরে একবারই ফোটে। ছবিটি ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে তোলা।

Friday, May 11, 2012

প্রতিযোগিতা


চট্টগ্রামে কর্ণফুলী নদীতে সাম্পানবাইচ। কর্ণফুলী নদীকে দখল ও দূষণমুক্ত রাখার দাবিতে সাম্পান মাঝি কল্যাণ ফেডারেশনসহ দুটি সংগঠন গত ১০ই মে ২০১২ইং তারিখে প্রতিযোগিতার আয়োজন করে।

Thursday, May 10, 2012

কৃষ্ণচূড়ার আগুন


ইট, পাথর, কংক্রিটের শহরে অন্যরকম আগুন লেগেছে। সূর্যের সব উত্তাপ ধার করে যেন রক্ত রঙে সেজেছে কৃষ্ণচূড়া। কম যায় না তার সঙ্গী-সাথিরাও। সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে বেগুনি জারুল ও হলদে সোনালি রঙের সোনালু ফুল। চট্টগ্রাম শহরের সিআরবি, সার্কিট হাউস ও পাহাড়তলি এলাকায় পরিকল্পিতভাবে পর পর লাগানো হয়েছে কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল। গ্রীষ্মের কড়া রোদে সৌন্দর্যের ডালি খুলে বসেছে এসব ফুল। 
নগরের প্রাণকেন্দ্র লালদীঘি নামের সঙ্গে জড়িয়ে আছে কৃষ্ণচূড়া ফুল। ঐতিহাসিকদের মতে, ইংরেজ শাসনামলে লালদীঘির চারপাশে ছিল বড় বড় কৃষ্ণচূড়া গাছ। গ্রীষ্মে দীঘির জল লাল হয়ে উঠত ঝরে পরা কৃষ্ণচূড়ার পাপড়িতে।

Wednesday, May 9, 2012

ছবির কবি

চিত্রঃ রণবীর মিত্র বসুনীয়া

চিত্রঃ সাদিয়া আজগর

প্রথম আলোর ছবির কবি কলামে একজন সর্বোচ্চ চারটি ছবি পাঠাতে পারবেন। ছবির সঙ্গে নাম-ঠিকানা ও ফোন নম্বর পাঠাতে হবে। ছবি পাঠানোর ঠিকানাঃ swapno.chobi@gmail.com