Tuesday, May 8, 2012
Monday, May 7, 2012
Saturday, May 5, 2012
পেঁচা
![]() |
| কাঁঠাল গাছে বসা পেঁচাযুগল |
'তোমাকে খুঁজেছি আমি নির্জন পেঁচার মত প্রানে' অনেকটা জীবনানন্দ দাশের কবিতার এই পঙক্তির মতোই কাঁঠালশাখায় ঠায় বসে ছিল একটি পেঁচা। এই নির্জন প্রতীক্ষায় সাড়া দিতেই যেন ১০-১২ দিন পর তার সঙ্গে এসে যোগ দিয়েছে আরেকটি। দুই সপ্তাহ পার হতে চললেও একই স্থানে পেঁচাযুগলর বসে থাকা এলাকাবাসীর মধ্যে কৌতূহল তৈরি করেছে।
মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কে সাবেক নারী সাংসদ হোছনে আরা ওয়াহিদের বাসার একটি কাঁঠালগাছে স্থির বসে আছে ওই যুগল। বাসার বাসিন্দা মোঃ আব্দুল খালিক বলেন প্রায় ১০-১২ দিন ধরে গাছটির ডালে একটি পেঁচা বসে ছিল। রাত-দিন একই স্থানে একে দেখা যায়। পরে পাশে আরও একটি পেঁচা এসে বসেছে। নতুনটি আসার পর তার মধ্যে প্রানচাঞ্চল্য ফিরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একসময় বর্ষিজুরা পাহাড়সংলগ্ন এলাকায় পেঁচার দেখা মিলত। রাতে তাঁদের ডাক শোনা যেত। এখন লোকবসতি বেড়েছে ও গাছপালা কমেছে। তাই আর আগের মতো পেঁচা দেখা যায় না।
Friday, May 4, 2012
Thursday, May 3, 2012
প্রতিবাদ
এক তিব্বতীয় ব্যাক্তি নয়া দিল্লীতে নিজের গায়ে আগুন জ্বালিয়ে দিল সেখানে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সফরের প্রতিবাদস্বরুপ। তার এই ভিন্নধর্মী প্রতিবাদে অবাক হয়ে গেছে বিশ্ববাসী। চিকিৎসকরা জানিয়েছেন যদি সে প্রাণে বেঁচে যায় তাহলে প্রেসিডেন্ট হু জিনতাও এর ভাগ্য ভালো হবে। শহরের একটি কেন্দ্রীয় র্যা লিতে অংশগ্রহণকালে ২৭ বছরের এই ব্যাক্তি গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়। তার সহযোগী প্রতিবাদকারীদের দ্বারা তাকে সনাক্ত করা হয়েছে। জাম্ফেল ইয়েশি নামক এই ব্যাক্তি ভারতের রাজধানীতেই বসবাস করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিভাবে সে আগুঞ্জ্বলা শরীরে ব্যাথায় আর্তনাদ করে ছুটে চলছিল আর পিছনে ফেলে যাচ্ছিল কালো ধোঁয়া। একজন প্রতিবাদকারী এএফপি সংবাদ সংস্থাকে জানিয়েছে, র্যা লিতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে এক ব্যাক্তি ইয়েশির শরীরে তার কোট ছুড়ে মারে আগুন নেভানোর জন্য। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সে মারাত্মকভাবে আগুনে পুড়েছে। তিব্বতীয়রা তাদের প্রতিবাদ চালাচ্ছে এই বলে যে তিব্বত চীনের অংশ নয়, সেখানে চীনের শাসন চলবেনা। ২০১১ সাল থেকে প্রায় ২৯ জন তিব্বতীয় নিজেদেরকে আগুনে পুড়িয়েছে।
Subscribe to:
Posts (Atom)





