আম বাংলাদেশের অন্যতম প্রধান ফল। কাঁচা-পাকা সব অবস্হায়ই খাওয়া যায়। বাংলাদেশে আমের অনেক জাত আছে এর মধ্যে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, ফজলি উল্লেখযোগ্য। আম প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায় তবে গভীর ও সুনিষ্কাশিত উর্বর দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। আম চাষের জন্য বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে জমি তৈরি করতে হবে। ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে আগাছা পরিষ্কার করতে হবে এবং জমি সমান করতে হবে। বর্ষার শুরুতে বা বর্ষার শেষে চারা লাগানো উচিত। জমি তৈরি হলে ১০মি. দূরে দূরে ১মি.*১মি.*১মি. আকারের গর্ত করতে হবে। গর্ত প্রতি নিচে বর্ণিত সার প্রয়োগ করতে হবেঃ
|
সারের নাম
|
গর্ত প্রতি
পরিমাণ
|
|
পচা গোবর
|
২৫ কেজি
|
|
টি এস পি
|
৭৫০ গ্রাম
|
|
সরিষার পচা খৈল
|
১ কেজি
|
|
এম পি
|
৪০০ গ্রাম
|


No comments:
Post a Comment