Pages

Saturday, April 21, 2012

কচু গাছ


Elephant Ear Plants, যাকে আমরা কচু গাছ নামে জানি। ইহা Taro নামেও পরিচিত। সাধারনত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে জন্মায় আর উত্তর অঞ্চলে শিতকালে বাড়ির সৌন্দর্য বাড়ানোর জন্য পরিবেশন করা হয়। এরা শুকনো মাটি এমনকি পানির মধ্যেও জন্মাতে পারে। দোঁআশ বা বেলে দোঁআশ মাটি কচু চাষের জন্য সবচেয়ে উপযোগী। কচুর প্রতিটি অংশ সবজি হিসাবে খাওয়া যায়। আমাদের দেশে কচু চাষের জন্য ফাল্গুন- চৈত্র মাসে ৩-৪ বার গভিরভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরা করতে হয়। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনে নালা কাটা উচিত। কচু চাষের জন্য ছকে বর্ণিত সার নির্দিষ্ট পরিমানে ব্যবহার করতে হবেঃ

সারের নাম

হেক্টর প্রতি
পরিমাণ
শতক প্রতি পরিমাণ
(৪০ বর্গমিটার)
পচা গোবর
১০ টন
৪০ কেজি
ইউরিয়া
১৫০ কেজি
৬০০ গ্রাম
টি এস পি
১২৫ কেজি
৫০০ গ্রাম
এম পি
১৭৫ কেজি
৭০০ গ্রাম


No comments:

Post a Comment