কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল। এই ফলের উৎপত্তিস্থল বাংলাদেশ বলে একে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে। এর সমতুল্য কোনো ফল বাংলাদেশে আর নেই। ফলের মধ্যে কাঁঠাল আকারে বৃহওম, এটি পুষ্টিসমৃদ্ধ ফল এবং এর প্রতিটি অংশই ব্যবহার করা যায়। বন্যামুক্ত প্রায় সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ করা যায়। গভীর ও অম্ল লাল মাটির উঁচু জমি নির্বাচন করা ভালো। কাঁঠালের জমি ৫-৬ বার লাঙ্গল ও মই দিয়ে ভালোভাবে তৈরি করে আগাছা পরিষ্কার করতে হবে এবং সমান করতে হবে। এরপর চারা রোপণের এক মাস পূর্বে ১০ মিটার দূরে দূরে ১*১*১ মিটার আকারের গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরির সময় ওপরের মাটি ও নিচের মাটি আলাদাভাবে রাখতে হবে। দু সপ্তাহ গর্ত ও গর্তের মাটি শুকিয়ে গর্তের ওপরের মাটির সাথে নিচে বর্ণিত সার ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করতে হবেঃ
সারের নাম
|
গর্ত প্রতি
পরিমাণ
|
পচা গোবর
|
৩০ কেজি
|
হাড়ের গুঁড়া অথবা টি এস পি
|
৫০০ গ্রাম অথবা ২৫০ গ্রাম
|
সরিষার পচা খৈল
|
২ কেজি
|
ছাই অথবা এম পি
|
৪ কেজি অথবা ২৫০ গ্রাম
|


No comments:
Post a Comment